ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এখনও দুজন নিখোঁজ রয়েছেন।
হেলিকপ্টারটি লুসা এলাকা থেকে যাত্রা করেছিল। এর টুস্কানি শহরে যাওয়ার কথা ছিল।
পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
নিহতদের মধ্যে চার জন তুরস্কের এবং দুইজন লেবাননের নাগরিক। ব্যবসায়িক কাজে ইতালিতে অবস্থান করছিলেন তারা। নিহত আরেকজন হেলিকপ্টারটির পাইলট। তিনি ইতালির নাগরিক।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: