আন্তর্জাতিক

১০০টি ফাইটার জেট বানাচ্ছে ভারত

ফাইটার জেট
ফাইটার জেট

ভারত নিজেদের অর্থায়নে এবার তৈরি করছে প্রায় ১০০টি উন্নত ফাইটার জেট। ইতোমধ্যেই এ বিষয়ে বিশ্বব্যাপী বিমান নির্মাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটি। জানা গেছে, মেড ইন ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে এটি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, এই প্রকল্পের প্রায় ৭০ শতাংশ খরচ হবে ভারতীয় মুদ্রাতেই। পরিকল্পনা হচ্ছে ভারতে ৯৬টি প্লেন তৈরি করা। যার মধ্যে ৩৬টির জন্য ভারতীয় এবং বিদেশি মুদ্রা খরচ করা হবে। বাকি ৬০টি বিমানের জন্য, শুধুমাত্র ভারতীয় মুদ্রায় অর্থপ্রদান করা হবে।

এদিকে আইএএফের ১১৪টি প্লেন কেনার পরিকল্পনা রয়েছে। এটি তাদের যুদ্ধের ক্ষমতা বাড়ানোর জন্য। বিমানগুলো মিগ সিরিজের বিমানের আক্রমণমুখী বহর প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হবে। এক্ষেত্রে সীমিত ট্রায়ালের পর নির্বাচিত বিদেশি বিক্রেতার হোম বেস থেকে প্রকল্পের প্রথম ১৮টি বিমান আমদানি করা হবে। বোয়িং, লকহিড মার্টিন, এমআইজি, ড্যাসল্ট এবং সাবের মতো সংস্থাগুলো এই প্রকল্পের জন্য প্রতিযোগিতায় রয়েছে, যা তিন বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ