আন্তর্জাতিক

সৌদি-ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

জুলাই মাসে সৌদি আরব এবং ইসরায়েল সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৩ জুন) জানিয়েছে, বাইডেনের সফরটি জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে। সফরে সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ‘সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।’

আসন্ন সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনার কথা রয়েছে।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সংকট কাটিয়ে উঠতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির যোগান নিশ্চিতে করে চলে যাচ্ছে দেশটি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ