চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারত সফরে যাচ্ছেন। সোমবার (১৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় তিনি দিল্লিতে দ্বিপাক্ষিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে মোমেনের এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে পারে। দুই বছর পর এ বৈঠক হতে যাচ্ছে। এতে দুই দেশের মধ্যে কানেকটিভিটি, নদীর পানি বণ্টন, বিনিয়োগ ও নিরাপত্তা অংশীদারত্বসহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হবে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: