কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবার করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত জানুয়ারিতে তিনি রোগটিতে আক্রান্ত হন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর ট্রুডো কভিড-১৯ পজিটিভ হলেন।
নিজের টুইটারে ট্রুডো করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে লিখেছেন, ‘করোনা আক্রান্ত হলেও ভালো অনুভব করছি। কারণ টিকা নিয়েছি।’
ট্রুডো করোনা আক্রান্ত হওয়ার পর হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ’৭৯ বছর বয়সী বাইডেন পর্যবেক্ষণে রয়েছেন। বয়সের কারণে এমনিতে তিনি ঝুঁকিপূর্ণ। তবে তিনি কানাডিয়ান প্রধানমন্ত্রীর বেশি কাছে যাননি।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: