আন্তর্জাতিক

ফাসোয় বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

ফাসোয় বিদ্রোহী
ফাসোয় বিদ্রোহী

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকারের মুখপাত্র।

স্থানীয় সময় শনিবার ও রোববার সেনো প্রদেশে এ হামলা চালানো হয়। দেশটির সীমান্তবর্তী এসব এলাকায় সম্প্রতি হামলা বেড়েে গেছে, বলছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে আল-কায়েদা ও আইএসও সক্রিয় রয়েছে বলে জানা গছে।

সোমবার (১৩ জুন) দেশটির সরকারের মুখপাত্র লিওনেল বিলগো জানান, ‘শনিবার রাতে সেতেঙ্গা গ্রামে হামলার পর সেনাবাহিনী এখন পর্যন্ত ৫০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একজন নিরাপত্তা কর্মকর্তা সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ১০০ জন নিহত হয়েছেন ওই হামলায়। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সূত্র জানায়, ১৬৫ জন নিহত হয়েছে এ ঘটনায়।

জাতিসংঘ এ হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নও ঘটনার নিন্দা জানিয়ে এই হত্যাকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহেও এই গ্রামে সরকারি বাহিনী ও সশস্ত্র বিদো্রহীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সেনাবাহিনীর অভিযান চলাকালে সংঘর্ষে ১১ জন পুলিশ ও ৪০ জন বিদো্রহী গোষ্ঠীর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সরকারের মুখপাত্র বিলগো বলেছেন, সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার কারণে এই রক্তপাত ঘটানো হয়েছে।

ওই অঞ্চলে কাজ করা মানবিক সংস্থাগুলো জানিয়েছে, হামলা-সংঘর্ষের জেরে গ্রাম থেকে পালিয়ে আসা প্রায় তিন হাজার মানুষ পার্শ্ববর্তী শহরে আশ্রয় নিয়েছে।

সূত্র: আল-জাজিরা

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ