আন্তর্জাতিক

করোনা টিকার বাধ্যবাধকতা তুলতে পারে কানাডা

টিকা
টিকা

কানাডা দেশের অভ্যন্তরে উড়োজাহাজ ও ট্রেন এবং নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কোভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিতে পারে। মঙ্গলবার (১৪ জুন) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে কানাডার সম্প্রচারমাধ্যম সিবিএস এই তথ্য জানিয়েছে।

করোনা মহামারি নিয়ে বিভিন্ন বিধিনিষেধের কারণে কানাডার কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখে। তবে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি করোনার নতুন কোনো ধরন শনাক্ত হয়, তাহলে আবারও টিকা বাধ্যতামূলক করা হবে।

ভ্রমণের ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে কানাডার কেন্দ্রীয় সরকারের মন্তব্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

কানাডার ফেডারেল সরকার কোভিড-সংক্রান্ত যেসব বিধিনিষেধ দিয়েছে, এর মধ্যে টিকা নেয়নি এমন মানুষ উড়োজাহাজে ভ্রমণ করতে পারেন না।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের অধীন যেসব কর্মচারী রয়েছেন, তাঁদের ক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক। কানাডার বিমানবন্দরগুলোয় গত সপ্তাহ পর্যন্ত প্রায়ই ভ্রমণ করেন এমন ব্যক্তিদের করোনা পরীক্ষা করার নিয়ম চালু ছিল।

তবে গত সপ্তাহে জুনের বাকি সময়ের জন্য করোনা পরীক্ষা করার নিয়ম বাতিলের ঘোষণা দেওয়া হয়। কারণ, এভাবে পরীক্ষার জন্য ভ্রমণকারীদের দীর্ঘসময় বিমানবন্দরে থাকতে হয়।

সূত্রঃ রয়টার্স।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ