আন্তর্জাতিক

দুপুর থেকে বিকেল পর্যন্ত বাইরের কাজে নিষেধাজ্ঞা সৌদির

সৌদি আরব কর্মী
সৌদি আরব কর্মী

সৌদি আরব দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য সামনে এনেছে বলে সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যেই দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। আগামীকাল বুধবার (১৫ জুন) থেকে দেশটিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গালফ নিউজ বলছে, দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে বাইরে কাজের ওপর নিষেধাজ্ঞা জারির এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। তীব্র গরমের কারণে গ্রীষ্মের মাসগুলোতে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষিত করতে নেওয়া এই সিদ্ধান্ত ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে নিষেধাজ্ঞা আরোপের পর শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা এবং কর্মীদের আঘাত ও রোগাক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদির এই মন্ত্রণালয়। একইসঙ্গে অধীনস্ত কর্মীদের উৎপাদনশীলতা আরও উন্নত করারও আহ্বান জানিয়েছে তারা।

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্ত কেউ পালন না করলে বা লঙ্ঘন করলে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

গালফ নিউজ বলছে, নিয়োগকর্তাদের সিদ্ধান্ত লঙ্ঘনের যেকোনো অভিযোগ যে কেউ কাস্টমার সার্ভিস নাম্বার ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ