আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের আশ্রয়: বাংলাদেশের মানবিকতার স্বীকৃতি চাইল ভারত

রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্প

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতা দেখিয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছে ভারত।

মঙ্গলবার (১৪ জুন) নিউইয়র্কে মিয়ানমার ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর আর মধু সুদন এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

তিনি বলেন, এত বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বছরের পর বছর এই বোঝা বহন করছে বাংলাদেশ।

‘কয়েক লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ ভূখণ্ডে আশ্রয় দেয়ায় আমরা বাংলাদেশের প্রশংসা করছি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ বছরের পর বছর মানবিক কারণে যে বোঝা বহন করছে তার জন্য দেশটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও গভীরভাবে বাংলাদেশের এমন কঠিন অবস্থা বোঝা উচিত।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ