আন্তর্জাতিক

সৌদি আরব সফরে যাচ্ছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে মঙ্গলবার( ১৪ জুন) অফিসিয়ালি জানানো হয়েছে।

নিউইয়র্ক টাইমস-এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ে হবে এ সফর। তবে সৌদি আরব সফরে গেলেও জ্বালানি নিয়ে বড় কোনো কিছুর সুরাহা হবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ১৩-১৬ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। প্রথমে তিনি যাবেন ইসরাইলে। এরপর যাবেন ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে। সর্বশেষ তিনি যাবেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।

মোহাম্মদ বিন সালমান প্রখ্যাত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করতে সরাসরি নির্দেশ দিয়েছিলেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রিন্স সালমানের তীব্র সমালোচনা করেছিলেন বাইডেন। তিনি সৌদি আরবকে শিক্ষা দেওয়ার কথাও জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করতেও সায় দিয়েছিলেন জো বাইডেন এবং নিচের সারির বেশ কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

এদিকে বাইডেনের এ সফরের তারিখ ঘোষণার আগ থেকেই মানবাধিকার কর্মীরা এর সমালোচনা করে আসছেন।

তারা বলছেন, একজন হত্যাকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাত মেলাবেন যা সমীচিন হবে না।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ