আন্তর্জাতিক

ইউক্রেনের দরকার ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র

ফাইল ছবি
ফাইল ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভিয়েরোদোনেতস্ক এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনী বেদনাদায়ক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে ইউক্রেনের আরও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে দেওয়া ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এই মন্তব্য করেন। বুধবার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গভীর রাতের এই ভাষণে তিনি আরও বলেন, ইউক্রেনের এখন আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্রের প্রয়োজন। তার দাবি, এই ধরনের অস্ত্র সরবরাহে অংশীদার ও মিত্র দেশগুলোর বিলম্ব করার কোনো যুক্তি থাকতে পারে না। রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা রকেট ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিচ্ছে এবং এ কারণে হতাহত হচ্ছে বলেও জানান তিনি।

ইউক্রেন বলছে, রাশিয়া সিভিয়েরোদোনেতস্ক শহরের শেষ সেতুটি ধ্বংস করার পরে ইউক্রেনীয় বাহিনী এখনও সেখান থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে মস্কো পুরো ডোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে এই শহরটি দখলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘সিভিয়েরোদোনেতস্ক এবং আশেপাশের অন্যান্য শহর ও এলাকায় এখনও আগের মতোই ভয়ঙ্কর লড়াই হচ্ছে। আর এই লড়াইয়ে যে ক্ষতি হচ্ছে তা বেদনাদায়ক।’

অবশ্য এই পরিস্থিতিতেও মনোবল ধরে রাখতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘আমাদের শক্তি ধরে রাখতে হবে। ডনবাসে নিজেদের শক্তি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে শত্রু যত বেশি ক্ষতির সম্মুখীন হবে তত কম শক্তি নিয়ে আগ্রাসন চালাবে তারা।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ