হলিউড তারকা জেনিফার লোপেজ ড. মোহাম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকার ‘ন্যাশনাল অ্যাম্বাসেডর' পদে দায়িত্ব নিয়েছেন।
গ্রামীণ আমেরিকার সাথে নিজের কাজ করা সম্পর্কে ল্যাটিন-আমেরিকান গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘এই দেশে ল্যাটিনো হয়ে থাকা নিয়ে আমি সবসময়ই গর্ববোধ করি। ২০৩০ সালের মধ্যে স্বল্প আয়ের ল্যাটিনা উদ্যোক্তাদের জন্য জীবন-পরিবর্তনকারী ১৪ বিলিয়ন ডলারের সম পরিমাণ ঋণের মূলধন গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করতে গ্রামীণ আমেরিকার সাথে অংশীদারিত্বের সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং যারপরনাই কৃতজ্ঞ।’
আমরা যুক্তরাষ্ট্র জুড়ে ৬ লাখেরও বেশি নারীর ক্ষমতায়ন করবো। আমরা কর্মসংস্থান এবং নেতৃত্বের জন্য সুযোগের পথ বিনির্মাণ করছি। এই জনগোষ্ঠীর প্রচন্ড এক শক্তি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নারীদের জন্য সমতা, অন্তর্ভুক্তি এবং সুযোগ তৈরি করা আমার কাছে গুরুত্বপূর্ণ।
ড. মুহাম্মদ ইউনূস ২০০৮ সালে গ্রামীণ আমেরিকা প্রতিষ্ঠা করেন। এটি একটি অলাভজনক ক্ষুদ্রঋণ সংস্থা যা দারিদ্র্যের মধ্যে বসবাসকারী নারীদের ছোট ব্যবসা গড়ে তুলতে সাহায্য করার জন্য নিবেদিত।