আন্তর্জাতিক

বিশ্ব মানচিত্রে অস্তিত্ব থাকবে না ইউক্রেনের

রাশিয়া
রাশিয়া

ইউক্রেনে প্রায় চার মাস ধরে সামরিক অভিযান চালাচ্ছে পরাশক্তির দেশ রাশিয়া। পূর্ব ইউরোপের ইউক্রেন কার্যত বিপর্যস্ত হলেও পশ্চিমাদের সামরিক সহায়তা নিয়ে সাধ্যমতো লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে ইউক্রেনের বেশ কিছু ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো।

এমনকি আরও বৃহত্তর ভূখণ্ড হারানোর ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর মিত্র এই দেশটি। এই পরিস্থিতিতে বেশ চাঞ্চল্যকর এই মন্তব্যই সামনে এনেছেন রাশিয়ার সাবেক এক প্রেসিডেন্ট। তার দাবি, বিশ্ব মানচিত্র থেকে অস্তিত্ব হারাতে পারে ইউক্রেন। বুধবার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অস্তিত্ব নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা সাবেক ওই রুশ প্রেসিডেন্টের নাম দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, দুই বছরের মধ্যে ‘বিশ্ব মানচিত্রে ইউক্রেনের হয়তো আর অস্তিত্বই থাকবে না’।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পর দীর্ঘসময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি একটি বার্তা দেখেছি যে ইউক্রেন … তার বিদেশি মালিকদের কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পেতে চায়। অর্থের বিনিময়ে আগামী ২ বছরের মধ্যে ডেলিভারি পেতে চায় তারা। অন্যথায়, পরবর্তী শীতকালে এটি কেবল আটকে যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন প্রশ্ন হলো: কে বলেছে যে দুই বছরে ইউক্রেন বিশ্বের মানচিত্রে আদৌ বিদ্যমান থাকবে কি না?’

এদিকে দিমিত্রি মেদভেদেভের এমন মন্তব্যের জবাব বেশ উপহাসের সঙ্গে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘ইউক্রেন আছে, এতোদিন ছিল এবং থাকবে। প্রশ্ন হলো- মেদভেদেভ দুই বছর পর কোথায় থাকবেন।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ