আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা বাইডেনের

ফাইল ছবি
ফাইল ছবি

ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে ১০০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার পরে মঙ্গলবার এই প্যাকেজ ঘোষণা করেন।

বাইডেন বলেন, ১০০ কোটি ডলারের নতুন এই প্যাকেজের অধীনে আরো আর্টিলারি, উপকূলীয় এন্টি-শিপ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারির জন্য গোলাবারুদ এবং ইউক্রেন ইতোমধ্যে ব্যবহার করছে এমন অত্যাধুনিক রকেট সিস্টেম সরবরাহ করা হবে।

এক বিবৃতিতে বলা হয়, ফোন কলে বাইডেন বলেছেন, ‘আমি আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষায় যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকবে।’

বাইডেন অবশ্য ইউক্রেনের জন্য ২২ কোটি ৫০ লাখ ডলারের মানবিক সহায়তারও ঘোষণা দিয়েছেন।

এই মানবিক সহায়তার আওতায় খাবার, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি পণ্য সরবরাহ করা হবে।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সাহস, দৃঢ়তা ও সংকল্প বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ