আন্তর্জাতিক

জো বাইডেনের শীর্ষ চিকিৎসক করোনায় আক্রান্ত

ড. অ্যান্থনি ফাউসি
ড. অ্যান্থনি ফাউসি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা এবং মহামারি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। বৃহস্পতিবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (এনআইএআইডি) এমন তথ্য দিয়েছেন। এ দিকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়।

দেশটির এই শীর্ষ চিকিৎসা বিজ্ঞানীর করোনা উপসর্গ মৃদু বলে জানা গেছে। এক বিবৃতিতে ইনস্টিটিউটটি বলেন, তিনি দু’বার বুস্টার ডোজ নিয়েছেন তাই অনেকটাই শঙ্কামুক্ত। প্যাক্সলোভিড ওষুধ দিয়ে তার চিকিৎসা চলছে।

করোনায় আক্রান্ত হলেও তিনি নিজের বাসা থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পরেই তিনি জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে ফিরবেন।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ছিল যুক্তরাষ্ট্র। মহামারি নিয়ন্ত্রণে বিরতিহীন কাজ করে গেছেন ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউসি। গেল মে মাসে এই বিজ্ঞানী বলেন, যুক্তরাষ্ট্রে করোনা হানা দেওয়ার পর থেকে সাপ্তাহিক ছুটি কাটাননি তিনি।

অ্যান্থনি ফাউসি মার্কিন প্রেসিডেন্টের প্রধান চিকিৎসা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করলেও সাম্প্রতিক সময়ে তিনি জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ কোনো যোগাযোগ করেননি। সুস্থ হয়েই ফিরবেন তিনি সেখানে।

চীনে প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে যখন করোনা শনাক্তের হার চরমে, তখন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। এসব মানুষের কাছে তখন বিশ্বাসযোগ্য তথ্যের উৎসের ক্ষেত্রে আস্থা রাখার মতো একজন হয়ে ওঠেন এই চিকিৎসক। গণমাধ্যমের সামনে তার শান্ত ও অধ্যাপকের মতো পরামর্শে মানুষের উদ্বেগ কমিয়ে দিয়েছিল অনেকাংশে। সূত্র : এএফপি, আলজাজিরা

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ