আন্তর্জাতিক

চাঁদে পানির খোঁজ, দাবি চীনের

চাঁদে পানির খোঁজ
চাঁদে পানির খোঁজ

চাঁদ থেকে চীনের চ্যাঙই-৫ চন্দ্রযান নমুনা অর্থাৎ শিলা সংগ্রহ করেছে। যেখানে পানির খোঁজ পেয়েছে চীন তবে পানির উপস্থিতির ইঙ্গিত আগেই মিলেছিল। এখন পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত হওয়া গেলো। চীনের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে একটি ম্যাগাজিনে এ বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ডিসেম্বরে চন্দ্রযানটি চাঁদে পৌঁছায়। এরপর এটি এক দশমিক সাত কিলোগ্রাম শিলা, চন্দ্র মাটি সংগ্রহ করে। সংগ্রহ করা নমুনাগুলোর রাসায়নিক গঠন পরিমাপ করতে অন-বোর্ড যন্ত্রগুলো ব্যবহার করা হয়।

তথ্য অনুযায়ী, চাঁদের কিছু শিলায় পানির অণুগুলো পার্টস প্রতি মিলিয়নে ১২০ থাকতে পারে। অন্যান্য শিলায় এর পরিমাণ হতে পারে ১৮০।

এখন চাইনিজ একাডেমি অব সায়েন্সের একটি দল চ্যাঙই-৫ এর মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনায় পানির উপস্থিতি নিশ্চিত করেছে।

তবে বিজ্ঞানীদের দ্বারা বিশ্লেষণ করা মাটি তুলনামূলকভাবে শুষ্ক বলে প্রমাণিত হয়েছে। পার্টস প্রতি মিলিয়নে পানির মাত্রা রয়েছে ২৮ দশমিক পাঁচ শতাংশ।

চীন যে প্রযুক্তির ক্ষেত্রে এক বড় শক্তি হয়ে উঠছে, মহাকাশ অভিযান দিয়ে তারা সেটা দেখাতে চাইছে। তারা বলতে চাইছে, বিশ্বমঞ্চে তাদের এখন এক বড় শক্তি হিসেবে সমীহ করে চলার সময় এসেছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ