আন্তর্জাতিক

৫ বছরের কম বয়সি শিশুরা নিতে পারবে করোনার টিকা: এফডিএ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাঁচ বছরের কম বয়সি শিশুদের মডার্না ও ফাইজারের কোভিড টিকার প্রথম ডোজ নেয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা—ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা এপির বরাতে সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।

এফডিএ’র বাইরের বিশেষজ্ঞেরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে জানিয়েছেন, পাঁচ বছরের কম বয়সি শিশুদের টিকায় যে ঝুঁকি, তারচেয়ে বেশি ঝুঁকি করোনাভাইরাসে। তা ছাড়া যুক্তরাষ্ট্রে অনেক মা-বাবা তাঁদের শিশুসন্তানদের নিয়ে উদ্‌বিগ্ন। সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, সামনের সপ্তাহ থেকে এ টিকা পাওয়া যাবে বলে জানা গেছে।

মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির চিলড্রেনস হাসপাতালের প্যানেলের সদস্য ডা. জে পোর্টনয় বলেন, ‘এটি বহুলপ্রতীক্ষিত ভ্যাকসিন।’

ডা. জে পোর্টনয় বলেন, ‘অনেক অভিভাবক এ ভ্যাকসিন পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। এবং আমি মনে করি—আমরা তাঁদের কাছে ঋণী, যাদের মধ্যে টিকার চাহিদা রয়েছে।’

এফডিএ’র টিকাবিষয়ক প্রধান ডা. পিটার মার্কস বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের উদ্‌বোধন করে করোনায় আক্রান্ত শিশুদের তথ্য তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওমিক্রন ভ্যারিয়্যান্টের প্রাদুর্ভাব চলাকালীন বেশ উদ্‌বেগজনক হারে অল্পবয়সি শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছিল, এবং সে সময় চার বছরের কম বয়সি ৪৪২টি শিশুর মৃত্যু হয়। যদিও এটি প্রাপ্তবয়স্কদের মৃত্যুর চেয়ে অনেক কম, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবচেয়ে ছোট শিশুদের টিকা দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে।

টিকা অনুমোদনের বিষয়ে কয়েক জন প্যানেল সদস্য জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন যে, ছোটদের গুরুতর অসুস্থতা ও মৃত্যুর আশঙ্কা ন্যূনতম।

টাফ্টস ইউনিভার্সিটির ডা. কোডি মেইসনার বলেছেন, টিকাকরণের ঝুঁকি খুব কম, কিন্তু সবচেয়ে কমবয়সি শিশুদের জন্য করোনার ঝুঁকিও রয়েছে।

এফডিএ’র পর্যালোচকেরা বলছেন—বৈঠকের বিশ্লেষণে সব ধরনের কোভিড টিকাই ছয় মাস বয়সি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে মনে হচ্ছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ