আন্তর্জাতিক

ধর্মীয় অনুভূতিতে আঘাত: বিজেপির নিন্দায় যুক্তরাষ্ট্র

নূপুর শর্মা ও নবীন জিন্দাল
নূপুর শর্মা ও নবীন জিন্দাল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের বিজেপির শীর্ষস্থানীয় দুই নেতা যে কটূক্তি করেছেন তার আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর এনডিটিভির।

দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নিড প্রাইস বৃহস্পতিবার (১৬ জুন) সাংবাদিকদের বলেন, ‘বিজেপির দুই নেতা যে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, আমরা তার নিন্দা জানাই। দলটি প্রকাশ্যে যেভাবে দুই নেতার সমালোচনা করেছে তাতে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেসব বিষয়ে আমরা ভারত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিতভাবে সংশ্লিষ্ট রয়েছি এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারতকে আমরা উৎসাহিত করছি।’

গত ২৬ মে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।

পরে ভারত সরকার দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ