সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম নুরুল আমিন। বয়স ৬৪ বছর।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জের ওই হজযাত্রী ১৬ জুন সৌদি আরবে মারা যান। মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে দুজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।
১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন মো. জাহাঙ্গীর কবির নামের বাংলাদেশি হজযাত্রী। তার বয়স হয়েছিল ৫৯ বছর। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: