আন্তর্জাতিক

শক্তি প্রদর্শনে চীনের আরেকটি বিমানবাহী রণতরী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

শক্তি প্রদর্শনের জন্য আরও একটি বড় সামরিক অগ্রগতি সাধন করেছে চীন। শুক্রবার (১৭ জুন) দেশটি তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে।

বার্তা সংস্থা এএফপি খবরে জানিয়েছে, ফুজিয়ান নামের রণতরীটির লঞ্চিং অনুষ্ঠানটি সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্বারা ডিজাইন ও নির্মিত এটি প্রথম ক্যাটাপল্ট-টাইপ এয়ারক্রাফট।

‘টাইপ ০০৩’ রণতরীটির নির্মাণকাজ চীনের সাংহাই শহরের উত্তর-পূর্বাঞ্চলের জিয়াংনান শিপইয়ার্ডে ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষকরা জানিয়েছেন, রণতরী তৈরি ‘চীনের চলমান আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান সামরিক শৌর্যের প্রতীক।’

গত এপ্রিল মাসে চীনের নৌবাহিনী রণতরীটির একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। তাতে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী চালুর বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ