আন্তর্জাতিক

জন্মদিনে মায়ের পা ধুয়ে দিলেন মোদি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

মা হিরাবেন মোদির জন্মদিনে ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে তাঁর বাসভবনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ শনিবার তিনি সেখানে যান। এ খবর জানিয়েছে এনডিটিভি।

মোদি সেখানে মায়ের পা ধুয়ে দিয়েছেন। মায়ের আশীর্বাদ নিয়েছেন। ১৯২৩ সালের ১৮ জুন হিরাবেন মোদি জন্মগ্রহণ করেন। আজ ১৮ জুন তিনি ১০০ বছরে পা রেখেছেন। জন্মদিনে আশীর্বাদ নেওয়ার পর মোদি তাঁর মাকে নিয়ে আবেগঘন একটি লেখা লেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা শেয়ারও করেন তিনি।

মোদি লিখেছেন, ‘“মা” নিছক একটি শব্দ নয়। “মা” শব্দের সঙ্গে আবেগ জড়িত। আজ ১৮ জুন আমার মা হিরাবেন ১০০ বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে আমি মায়ের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

টুইটে শেয়ার করা মোদির ওই লেখায় আরও রয়েছে, ‘আমার মা হিরাবেন শতবর্ষে পদার্পণ করেছেন। আজ, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার বাবা বেঁচে থাকলে তিনিও গত সপ্তাহে তাঁর শততম জন্মদিন উদ্‌যাপন করতেন। ২০২২ একটি বিশেষ বছর। কারণ, আমার মায়ের শতবর্ষী বছর শুরু হচ্ছে এবং আমার প্রয়াত বাবা তাঁর শতবর্ষ পূর্ণ করবেন।’

মোদি আজ গুজরাটে সফর করবেন। তিনি বরোদায় একটি সমাবেশে অংশ নেবেন। এর আগে পভাগদ মন্দিরে যাবেন।

মোদির এলাকা ভাদনগরে মায়ের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদ রাজ্যে জগন্নাথ মন্দিরে মোদির পরিবার একটি সম্প্রদায়ের জন্য খাবারের আয়োজন করেছে।

গান্ধীনগরের উপকূলে রায়সান গ্রামে মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হিরাবেন মোদি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ