আন্তর্জাতিক

কাবুলের শিখ মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিখ মন্দিরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্দির কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

শনিবার (১৯ জুন) স্থানীয় সময় সকালের দিকে ঘটা ওই বিস্ফোরণে অন্তত দুই জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময় মন্দিরের ভেতর তখন প্রায় ত্রিশ জন লোক ছিলেন। তাদের কতজন বেঁচে আছেন, কতজন মৃত তা জানা যায়নি। তালেবান সদস্যরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।

এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করেছিল, এতে দুই জন আহত হয়। গাড়িটি তাদের লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একাধিক হামলার ঘটনা ঘটেছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট যার কয়েকটির দায়ও স্বীকার করেছে।

প্রসঙ্গত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানে খুবই অল্প পরিমাণ শিখ বাস করেন। তালেবান ফের ক্ষমতায় আসার সময় অনেকে দেশটি ছেড়ে চলেও গেছেন বলে সম্প্রদায়টির অনেক সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ