আন্তর্জাতিক

মাঝ আকাশে ১৮৫ যাত্রী নিয়ে বিমানে আগুন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার খবর পাওয়া গেছে। বিমানে ১৮৫ জন আরোহী ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

রবিবার (১৯ জুন) স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির আঘাত লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।

এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানায়, বিমানটিতে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করে বিমানটিকে।

সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘বিমান নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন’।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ