আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিক্ষোভে সেনাবাহিনীর গুলি

শ্রীলঙ্কায় বিক্ষোভ। ফাইল ছবি।
শ্রীলঙ্কায় বিক্ষোভ। ফাইল ছবি।

শ্রীলঙ্কার একটি জ্বালানি স্টেশনে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ছুড়েছে দেশটির সেনাবাহিনী।

বিক্ষোভকারীরাও সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন। সংঘর্ষে চার বেসামরিক নাগরিক ও তিন সেনাসদস্য আহত হন। আজ রোববার কর্মকর্তারা এসব কথা জানান। খবর এএফপির।

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুতসংকটে দেশটির সরকার খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। পেট্রল ও ডিজেল সংগ্রহের জন্য জ্বালানি স্টেশনগুলোতে ভিড় করা মানুষের নজিরবিহীন দীর্ঘ সারি তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এসব স্টেশনে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এমনই একটি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পর ক্রেতারা জানতে পারেন জ্বালানি শেষ। এ কথা শোনার পরই তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

পুলিশ বলছে, এ ঘটনায় চার বেসামরিক নাগরিক ও তিন সেনাসদস্য আহত হয়েছেন। অস্থিরতা ঠেকাতে এই প্রথম ফাঁকা গুলি ছুড়েছে সেনাবাহিনী।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ