আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুক হামলা

ওয়াশিংটনে বন্দুক হামলা
ওয়াশিংটনে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। স্থানীয় সময় রোববার (১৯ জুন) বন্দুক হামলার ঘটনা ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলির ঘটনা ঘটেছে তার পাশেই চলছিল একটি কনসার্ট। ব্যস্ত সড়কে অনেক মানুষের আনাগোনা ছিল।

জানা গেছে, পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এসময় ঘটনাস্থলে এসে পৌঁছানো পুলিশ কর্মকর্তাদের দিকেও গুলি চালানো হয় ।

ওয়াশিংটন ডিসির পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। যেখানে গুলি চালানো হয়েছে তার একটু দূরেই চলছিল কনসার্ট। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন মানুষ। ভিড় ছিল রাস্তায়। এর মধ্যেই গুলি চলে।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, জনাকীর্ণ এলাকায় একজন পুলিশ কর্মকর্তাসহ চারজনকে গুলি করা হয়েছে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারও দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে বিপুল আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ