আন্তর্জাতিক

হজ ক্যাম্পে প্রতারণা: সৌদিতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ২৭

২৭ জন বিদেশি পর্যটক গ্রেপ্তার
২৭ জন বিদেশি পর্যটক গ্রেপ্তার

সৌদি আরবের ছয়টি এলাকায় হজ ক্যাম্পের ভুয়া অফিস খুলে প্রতারণার অভিযোগে এক বাংলাদেশি নাগরিকসহ মোট ২৭ জন বিদেশি পর্যটককে গ্রেপ্তার করেছে দেশটির পাবলিক সিকিউরিটি বিভাগ।

রবিবার (১৯ জুন) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজ এবং উমরাহ’র ভুয়া ক্যাম্পের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ওই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, চটকদার বিজ্ঞাপন এবং প্রচারণা চালিয়ে অভিযুক্তরা হাজযাত্রীদের আকৃষ্ট করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

ইংরেজি দৈনিকটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রিয়াদের চারটি এবং আল-কাসিম এলাকার দুটি অঞ্চলে ভুয়া অফিস খুলে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করেন তারা।

পুলিশের দেয়া তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মিশরের ১১ জন, সিরিয়ার ১০ জন, পাকিস্তান-সুদানের দুজন করে এবং ইয়েমেন-বাংলাদেশ থেকে একজন করে পর্যটক রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে সোমবার (২০ জুন) পাবলিক প্রসিকিউশন বিভাগে পাঠানো হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ