আন্তর্জাতিক

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৭১

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

চলতি মৌসুমে ভারতের আসামে বন্যায়-ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এতে রাজ্যটির ৪২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তছাড়া এক লাখ ৮৬ হাজার ৪২৪ জন ৭৪৪টি ক্রেন্দ্রে আশ্রয় নিয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

কর্মকর্তারা জানিয়েছে, অবিরাম বৃষ্টিতে রাজ্যের রাজধানী গুয়াহাটির অনেক এলাকা প্লাবিত হয়েছে। শহরে ব্রহ্মপুত্রের পানির প্রবাহ বন্ধ করতে প্রশাসন এরই মধ্যে গুয়াহাটি শহরের লাইফলাইন ভরলুর সব সুইস গেট বন্ধ করে দিয়েছে।

তাছাড়া মেঘালয়ের পাঁচ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমি ধসের কারণে রাজ্যটির দুইটি জাতীয় সড়ক বন্ধ রয়েছে।

দেশটির এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ত্রিপুরায় ১০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগরতলায় গত ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবার। সেখানে বন্যার কারণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতেও ১৯৪০ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে টেলিফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ