আন্তর্জাতিক

ভারতের বিহারে বজ্রপাতে নিহত ১৭

 বজ্রপাত
বজ্রপাত

ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

দুর্ভাগ্যজনক ঘটনার বিবরণ দিতে টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, বজ্রপাতে ভাগলপুরে ছয়জন, বৈশালীতে তিনজন, খাগরিয়ায় দুজন, কাটিহারে একজন, সহরসায় একজন, মাধেপুরায় একজন, বাঙ্কায় দুজন এবং মুঙ্গেরে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সব নিহতের পরিবারকে অবিলম্বে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিহারের মুখ্যমন্ত্রী আরেকটি টুইটে বলেন, খারাপ আবহাওয়ায় পূর্ণসতর্কতা অবলম্বন করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জারি করা পরামর্শগুলো মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। খারাপ আবহাওয়ায় ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ