আন্তর্জাতিক

মালিতে বিদ্রোহীদের হামলা: নিহত ১৩২

মালিতে বিদ্রোহীদের হামলা
মালিতে বিদ্রোহীদের হামলা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সম্প্রতি দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।

সরকার এক বিবৃতিতে জানায়, মধ্য মালির বাঙ্কাসের কাছে কয়েকটি গ্রামে হামলা চালানো হলে এই হত্যাকাণ্ড ঘটে।

এই হামলা থেকে বোঝা যায়, ইসলামিক চরমপন্থী সহিংসতা মালির উত্তর থেকে ব্যাঙ্কাসের মতো আরও কেন্দ্রীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

মঙ্গলবার (২১ জুন) থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান কর্নেল আসিমি গোইতা।

মালিতে জাতিসংঘের মিশন এক বিবৃতিতে জানায়, রোববার পৃথক ঘটনায় বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

বছরের শুরু থেকে মধ্য ও উত্তর মালিতে এ ধরনের হামলায় কয়েকশ বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। হামলার জন্য সশস্ত্র বিদ্রোহীদের পাশাপাশি মালিয়ান আর্মিকে দায়ী করা হয়েছে।

২০১৩ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চালু হয়। মিশনে এখন মালিতে প্রায় ১২ হাজার সৈন্য এবং অতিরিক্ত দুই হাজার পুলিশ সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা রয়েছে।

কর্মকর্তারা জানান, মালিতে ২৭০ জনেরও বেশি শান্তিরক্ষী নিহত হয়েছে, যা জাতিসংঘের সবচেয়ে মারাত্মক শান্তিরক্ষা মিশনে পরিণত হয়েছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস, এপি

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ