আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী আদিবাসী নেত্রী

 আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু
আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে বিজেপি। তিনি ঝাড়খণ্ডের সাবেক রাজ্যপাল। বিজেপি নেতৃত্বের দাবি তিনি প্রথম এনডিএ’র পক্ষে রাষ্ট্রপতি পদে আদিবাসী প্রার্থী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবার (২১ জুন) সাংবাদিক বৈঠকে এই নাম ঘোষণা করেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, সব মিলিয়ে ঠিক হয়েছিল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে কোনো প্রার্থী বাছা হবে। নারীদের প্রার্থী করার চেষ্টা করা হয়েছে। আদিবাসী কাউকে করা হোক এটাও এনডিএর পক্ষে সংসদীয় বোর্ডের ইচ্ছা ছিল। সেক্ষেত্রে এনডিএর পক্ষে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে ঘোষণা করা হল। দ্রৌপদী মুর্মু শিক্ষক হিসেবেও কাজ শুরু করেছিলেন। বিধায়ক পদও সামলেছেন তিনি। ওড়িশার মন্ত্রীও ছিলেন একসময়। পরবর্তী সময় তিনি ২০১৫ সাল থেকে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে বিরোধী জোট রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে। তৃণমূল এই নাম ঘোষণায় বড় ভূমিকা নিয়েছে। তবে তারই পাল্টা হিসাবে এবার দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করল এনডিএ। এনডিএ’র শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, ২০টি নাম নিয়ে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত দ্রৌপদী মুর্মুর নামেই সীলমোহর পড়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ