আন্তর্জাতিক

পাঁচতলা থেকে ফেলে নারী ব্লগারকে হত্যা

ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের আগ্রায় রিতিকা সিংহ (৩০) নামে এক ব্লগারকে হাত-পা বেঁধে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় তার প্রাক্তন স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ফিরোজাবাদের আকাশ গৌতমের সঙ্গে বিয়ে হয় রিতিকার। তিন বছর পর ফিরোজাবাদের যুবক বিপুলের সঙ্গে ফেসবুকে আলাপ হয় তার। ২০১৮ সালে স্বামী আকাশের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রিতিকার। এরপর আগ্রার তাজগঞ্জের একটি ফ্ল্যাটে বিপুলের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন তিনি।

রিতিকা একজন ইনফ্লুয়েন্সার ছিলেন। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ৪৪ হাজার। মূলত ফ্যাশন, খাবার এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে লেখালেখি করতেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুই নারীকে নিয়ে প্রাক্তন স্বামী আকাশ গৌতম-রিতিকার ফ্ল্যাটে যান। কারো যাতে সন্দেহ না হয়, সে জন্য দুই নারীকে প্রথমে অ্যাপার্টমেন্টে ঢুকতে বলেন। ওই দুই নারী অ্যাপার্টমেন্টের নামতালিকার খাতায় ভুল নাম লেখেন। আকাশরা যখন রিতিকার ফ্ল্যাটে যান, লিভ ইন সঙ্গী বিপুল ফ্ল্যাটেই ছিলেন।

বিপুলের অভিযোগ, আকাশ এবং দুই নারী ঘরে ঢুকেই তাদের দু’জনকে মারতে শুরু করেন। বিপুলকে হাত বেধে বাথরুমের মধ্যে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি বাথরুমের জানালা ভেঙে প্রতিবেশীদের চিৎকার করে ডাকতে থাকেন। সেই আওয়াজ শুনে ছুটে আসেন পাশের ফ্ল্যাটের লোকেরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ পান তারা। সেই সঙ্গে শোনেন আর্তনাদ। নিরাপত্তারক্ষী আওয়াজ পেয়ে অ্যাপার্টমেন্টের পেছনের দিকে যেতেই দেখেন রিতিকা মুখ থুবড়ে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে চার দিক। তার হাত-পা বাঁধা ছিল।

আগ্রার এসএসপি সুধীর কুমার সিংহ বলেন, পাঁচতলা থেকে পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। মাথায় গুরুতর চোট পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাক্তন স্বামী ও তার পরিবারের সদস্যদের রোষানলে প্রাণ হারিয়েছেন ওই নারী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ