আন্তর্জাতিক

২৩ হাজার ফুট গভীরে মিলল জাহাজের ধ্বংসাবশেষ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ফিলিপাইন সাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন অনুসন্ধানকারীরা। ২২ হাজার ৬২১ ফুট (৬ হাজার ৮৯৫ মিটার) গভীরে ইউএসএস স্যামুয়েল বি রবার্টস নামক জাহাজটির ধ্বংসাবশেষটি পাওয়া যায়।

জাহাজের অবশিষ্টাংশ সম্প্রতি বিলিয়নিয়ার অভিযাত্রী ভিক্টর ভেসকোভো এবং সোনার বিশেষজ্ঞ জেরেমি মরিজেট আবিষ্কার করেছেন। এই জাহাজটিকে স্যামি বিও বলা হয়।

৩০৬-ফুট লম্বা জাহাজটি একটি স্ট্রাইক জাহাজ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর জন্য এটি নির্মাণ করা হয়েছিল। ১৯৪৪ সালের অক্টোবরে যুদ্ধে জাপানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় এটা নিমজ্জিত হয়, যা লেইতে উপসাগরের যুদ্ধের অংশ ছিল। এই জাহাজে ২২৪ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ৮৯ জন জাহাজসহ ডুবে যান।

এই জাহাজের অবস্থান সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। সাবমার্সিবল যান এবং সোনার-বিমিং জাহাজ ব্যবহার করে ক্যালাডান ওশেনিক প্রতিষ্ঠাতা ভেসকোভো এবং ইওয়াইওএস অনুসন্ধান দল ১৭ থেকে ২৪ জুনের মধ্যে ছয়টি ডাইভ করেছে। ১৮ জুন একটি তিন-টিউব টর্পেডো লঞ্চারের সাহায্যে তারা ধ্বংসাবশেষ শনাক্ত করতে সক্ষম হয়।

ডুবুরিরা ২২ হাজার ৬২১ ফুট গভীরে স্যামি বি-র দুটি টুকরোয় ভেঙে পড়ে থাকতে দেখতে পান। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গভীর ধ্বংসাবশেষ। এর আগে ভেসকোভো গত বছর ২১ হাজার ২২৩ ফুট গভীরতায় ইউএসএস জনস্টন আবিষ্কার করেছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ