আন্তর্জাতিক

বিধ্বস্ত ভবন থেকে শতাধিক মরদেহ উদ্ধার

মারিউপোল শহরের বিধ্বস্ত ভবন
মারিউপোল শহরের বিধ্বস্ত ভবন

ইউক্রেনের মারিউপোল শহরের বিধ্বস্ত ভবন থেকে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শহরের মেয়রের উপদেষ্টা জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে শতাধিক মরদেহ উদ্ধার করেছে। খবর বিবিসির।

মারিউপোলের মেয়র পেট্রো আন্দ্রিউশচেনকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ওই আবাসিক ভবনে বিমান হামলার পর মৃতদেহ পুনরুদ্ধার ও সৎকারের কোনো পরিকল্পনা করেনি রুশ বাহিনী।

ওই শহরে রাশিয়ার ক্রমাগত হামলায় বহু ভবন বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত এখনও চলছে। এর মধ্যেই বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী।

এদিকে ইউক্রেন আগ্রাসনের পর বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটের কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে জি-৭ নেতাদের এক সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।

জার্মানির ব্যাভারিয়ান আল্পসে বৈঠকের শুরুতে, সাতটি ধনী দেশের মধ্যে চারটি দেশ রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করার জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায়।

রোববার ব্রিটিশ সরকার জানায় যে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ