আন্তর্জাতিক

লরি থেকে ৪০ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে

৪০ মরদেহ উদ্ধার
৪০ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে একটি লরির ভেতর থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের সবাই অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লরি থেকে উদ্ধার করা আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা অন্যজনের চেয়ে ভিন্ন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধার হওয়া লরির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহু সংখ্যক কর্মীকে দেখা যাচ্ছে।

অন্যদিকে কেএসএটি নামক একটি টিভি চ্যানেল জানিয়েছে, বড় এই লরিটি সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল ট্র্যাকের পাশে খুঁজে পাওয়া যায়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদেহ উদ্ধার করা ওই লরির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।

টেক্সাস অঙ্গরাজ্যের এই সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

এদিকে বিপুল সংখ্যক এই মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তার অভিযোগ, ‘তার (বাইডেনের) মারাত্মক উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, লরিটি খুঁজে পাওয়া স্থানে মেক্সিকান দূত যাচ্ছেন। তিনি আরও বলেছেন, লরি থেকে উদ্ধারকৃত মৃত এসব মানুষের নাগরিকত্ব বা জাতীয়তা এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, কীভাবে এসব মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এছাড়া সান আন্তোনিও শহরের জলবায়ু গ্রীষ্মের মাসগুলোতে বেশ গরম থাকে এবং সোমবার এই শহরটিতে তাপমাত্রা পৌঁছায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে (১০৩ ফারেনহাইট)।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ