আন্তর্জাতিক

গ্যাস লিকেজে ১২ জনের মৃত্যু জর্ডানে

গ্যাস লিকেজ
গ্যাস লিকেজ

জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে অন্তত ১২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। জর্ডানে রাষ্ট্রীয় আল-মামলাকা টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানায়।

সংবাদমাধ্যম এএফপির তথ্য বলছে, কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়ার সময় তা লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে, হঠাৎই হলুদ রঙের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া শুরু করে চারিদিকে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহনের সময় লিকেজ হয়ে যায় এবং গ্যাস ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়া অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৯৯ জন।

স্থানীয় স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা জামাল ওবেদাত ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আবাসিক এলাকার লোকজনকে বাড়ির ভেতরে থাকার এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ