আন্তর্জাতিক

৪০ ইউক্রেনীয় সেনা নিহত রাশিয়ার হামলায়

রাশিয়ার হামলা
রাশিয়ার হামলা

এখনো পর্যন্ত রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের দক্ষিণ-পূ্র্বের শহর মাইকোলাইভে এ হামলা চালায় রাশিয়া। সোমবার আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষার মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনারা। রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়া সোমবার (২৭ জুন) স্থানীয় সময় বিকেলে ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সেখানে অনেক লোক হতাহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। সেখানে উদ্ধার তৎপরতা চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ