আন্তর্জাতিক

মুম্বাইয়ে মধ্যরাতে ধসে পড়ল চার তলা ভবন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে মধ্যরাতে ভেঙে পড়েছে একটি চার তলা বাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৭ জুন) রাতে মুম্বাইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। জানা যায়, ভাঙা বাড়ির স্তূপে আটকা পড়েন অন্তত ১০ জন। দমকল বাহিনী মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে উদ্ধার অভিযান চালায় বলে আনন্দবাজার সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আরও দুই জনকে উদ্ধার করা হয়।

আরও কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পৌরসভার একটি সূত্র জানিয়েছে, ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আরও দুই জনকে উদ্ধার করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ