আন্তর্জাতিক

বাইডেনের স্ত্রী ও মেয়ের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

 ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেনসহ ২৫ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

নিষেধাজ্ঞার কারণে তাঁরা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়ে জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৮ জুন নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া ২৫ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ হিসেবে ২৫ জন মার্কিন নাগরিকের নাম নতুন করে ‘স্টপ লিস্টে’ (রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা) যুক্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন একাধিক মার্কিন সিনেটর। তাঁদের মধ্যে অন্যতম হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, কেনটাকির মিচ ম্যাককনেল, আইওয়ার চার্লস গ্রেসলি ও নিউইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলিব্রান্ড। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় আছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক ও সাবেক সরকারি কর্মকর্তা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ