আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশ সফরে পুতিন

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন। সম্প্রতি তিনি পৌঁছান তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। খবর আল জাজিরার।

বিমানবন্দরে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানান তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমান। দ্বিপাক্ষিক বৈঠকের আগেই পুতিন জানান, আলোচনার কেন্দ্রে থাকবে নিরাপত্তা ইস্যু। মধ্য এশিয়ায় দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তাজিকিস্তান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, অবশ্যই নিরাপত্তা ইস্যু হবে মূল ফোকাস। জোট এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কাঠামোকে গুরুত্ব দেয়া হবে। রাশিয়ার স্বার্থগুলো তুলে ধরা হবে।

দুই দিনের সফরে রুশ প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য তুর্কমেনিস্তান। সেখানে কাস্পিয়ান নেতাদের সাথে সম্মেলনে যোগ দেবেন পুতিন। সেখানে উপস্থিত থাকবেন আজারবাইজান, কাজাখস্তান ও ইরানের নেতারা। সবশেষ ফেব্রুয়ারির শুরুতে বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ