আন্তর্জাতিক

কলম্বিয়ায় কারাগারে দাঙ্গার সময় আগুন, ৫২ কারাবন্দি নিহত

কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা
কলম্বিয়ায় কারাগারে দাঙ্গা

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে দাঙ্গা চলাকালে মঙ্গলবার প্রথম প্রহরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৫২ আসামির প্রাণহানি ঘটেছে এবং আরও ২৬ জন আহত হয়েছে। জাতীয় কারাগার সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের (ইনপেক) পরিচালক টিটো ক্যাস্টেলানোস বলেন, তুলুয়া নগরীর ওই কারাগারে পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে রাত দুইটার দিকে সেখানে দাঙ্গা বেধে যায়। এ সময় দাঙ্গায় যোগ দেওয়া আসামিরা আগুন ধরিয়ে দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভ্যালি ডেল কউকায় স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টিনা লেসমাস টুইটার বার্তায় বলেন, এ ঘটনায় ‘আমরা মোট ২৬ জনকে চিকিৎসা দিয়েছি এবং ৫২ জনের লাশ পেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা একেবারের আশংকাজনক অবস্থায় লোকজনকে পেয়েছি। তাদের শরীর ব্যাপকভাবে পুড়ে গেছে।’

এর আগে ক্যাস্টেলানোস ‘দাঙ্গায়’ ৪৯ জনের মৃত্যুর এবং ৩০ জনের আহত হওয়ার কথা জানিয়েছিলেন। এদের মধ্যে ছয়জন কারারক্ষী ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ