আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসাগর সম্মেলনে বাংলাদেশ

সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল
সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিদল

জলবায়ু পরিবর্তনসহ দূষণের কারণে হুমকির মুখে বিশ্বের সাগর-মহাসাগর। মহাসাগর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনে চলছে জাতিসংঘ মহাসাগর সম্মেলন। গত সোমবার থেকে পাঁচ দিনব্যাপী জাতিসংঘের দ্বিতীয় এই মহাসাগর সম্মেলন শুরু হয়। এই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।

মহাসাগরের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের উদ্ভাবনী সমাধান, সংরক্ষণ ও মহাসাগর, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে এবারের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের যৌথ আয়োজক পর্তুগাল ও কেনিয়া।

বুধবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পর্তুগালের লিসবনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগিজ রাষ্ট্রপতি ড. মার্সেলো রেবেলো ডি সুসা এবং কেনিয়ার রাষ্ট্রপতি উহুরু কেনিয়াত্তা যৌথভাবে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাসাগরের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি সমুদ্র সংরক্ষণ, সুরক্ষা, মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বৃহস্পতিবার (৩০ জুন) লিসবনে পৌঁছাবেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন তিনি।

এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী লিসবনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি বিল্ডিং উদ্বোধন করবেন। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গেও বৈঠক করবেন ড. মোমেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ