আন্তর্জাতিক

প্যারিস হামলা ২০১৫: ফ্রান্সের সর্বোচ্চ সাজা পেল হামলাকারী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সন্ত্রাসবাদ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে প্যারিসে ২০১৫ সালের নভেম্বরে চালানো হামলায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী। গুলি ও বোমা চালিয়ে ১৩০ জনকে হত্যার ঘটনায় বিরল যাবজ্জীবন (ফুল-লাইফ) কারাদণ্ড পেয়েছে সালাহ আবদেসালাম। এছাড়া আদালত আরও ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ছয় জন নিহত হয়েছে বলে ধারণা করা হয়ে থাকে।

আধুনিক ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে বড় বিচার বিবেচিত হচ্ছে এই বিচার। গত সেপ্টেম্বরে শুরু হয় এই মামলার বিচার। নয় মাসের বেশি সময় ধরে আক্রান্ত, সাংবাদিক এবং নিহতদের পরিবারের সদস্যরা বিশেষভাবে নির্মিত আদালতের বাইরে অপেক্ষায় থেকেছেন। ওই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ হামলা বিবেচনা করা হয়।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের একাধিক বার, রেস্টুরেন্ট, জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং বাটাক্ল্যান মিউজিক ভেনুতে চালানো হামলায় ১৩০ জন নিহতের পাশাপাশি শত শত মানুষ আহত হয়।

বিচারের শুরুতে আসামি হিসেবে আবদেসালাম নিজেকে কথিত ইসলামিক স্টেট গ্রুপের এক ‘সেনা’ দাবি করে। কিন্তু পরে সে হতাহতদের কাছে ক্ষমা প্রার্থনা করে। আদালতে রাখা সমাপনী বক্তব্যে সে বলেছে, সে ‘খুনি কিংবা হত্যাকারী’ নয়, আর তাকে দণ্ডিত করা হবে ‘অবিচার’। সে আরও দাবি করে নিজের আত্মঘাতী ভেস্ট ওই রাতে সে বিস্ফোরণ ঘটায়নি। এর বদলে প্যারিসের একটি উপকণ্ঠে তা ফেলে দেওয়া হয়।

তবে পরে আদালতে প্রমাণ হয় আত্মঘাতী ওই ভেস্টটি অকার্যকর ছিল আর সেকারণেই আদালত বিশ্বাস করেনি যে, আবদেসালাম শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

আবদেসালামের যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হচ্ছে ৩০ বছর পর তার প্যারোলে মুক্তি পাওয়ার সামান্য সুযোগ আছে। ফ্রান্সে এটাই সবচেয়ে কঠোর সাজা। আর কোনও আদালতে এই দণ্ড দেওয়ার ঘটনাও বিরল।

হামলার ঘটনায় বেঁচে যাওয়া এডিথ সেউরাত বলেছেন এই বিচারে তার ব্যাথা নিরসন হবে না এবং এতে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমরা এখনও আমাদের আঘাত এবং আমাদের ট্রমা এবং আমাদের দুঃস্বপ্ন এবং আমাদের ক্ষত নিয়ে বেঁচে আছি। আমাদের এখনও এটি নিয়ে বেঁচে থাকতে হবে’।

সূত্র: বিবিসি

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ