আন্তর্জাতিক

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে মার্কোস জুনিয়রের শপথ

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সর্বশেষ নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

পরে বৃহস্পতিবার (৩০ জুন) কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানী ম্যানিলায় ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শহপথ নেন ‘বংবং’ নামে পরিচিত এই রাজনীতিক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আর তার এই জয়ের মাধ্যমে ফিলিপাইনের ক্ষমতায় ফের মার্কোস পরিবারের প্রত্যাবর্তন ঘটে। ১৯৮৬ সালে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ৩৪ বছর পর ফের ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হয় এই পরিবার।

অন্যদিকে ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে সারা দুতের্তে মার্কোস জুনিয়রের অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার দুপুরে রাজধানী ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি ও সাংবাদিকরা অংশ নেন। এছাড়া শপথ অনুষ্ঠানকে ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির রাজধানীজুড়ে সেনা, পুলিশ ও কোস্টগার্ড সদস্যসহ ১৫ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

মধ্যাহ্নকালীন এই শপথ অনুষ্ঠানে যোগদানকারী বিদেশি অতিথিদের মধ্যে চীনা ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফও ছিলেন।

উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের বাবা ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। তবে ১৯৮৬ সালে এক গণআন্দোলনে সেই শাসনের অবসান ঘটে। সেসময় মার্কোস পরিবার দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়।

পরে ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রেই মারা যান মার্কোস সিনিয়র। সেসময়ের তরুণ যুবক মার্কোস জুনিয়র ১৯৯১ সালে ফিলিপাইনে ফিরে আসেন এবং দেশটির রাজনীতিতে সক্রিয় হন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ