আন্তর্জাতিক

ডেনমার্কে শপিংমলে বন্দুক হামলা, নিহত ৩

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুক হামলায় তিনজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বিবিসি

রোববার (৩ জুলাই) কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করে দেশটির পুলিশ।

ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শপিংমলে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় ২২ বছর বয়সী এক ডেনিশ নাগরিককে আটক করা হয়েছে।

কোপেনহেগেনের পুলিশ প্রধান সোয়েরেন থমাসেন বলেছেন যে এখনো হামলার কারণ অস্পষ্ট, তবে এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ডেনমার্ক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে। নিহতদের স্বজনদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডেনিশ প্রধানমন্ত্রী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ