আন্তর্জাতিক

হিমাচলে স্কুল বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ৯

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে এ খবর পাওয়া যায়

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল ৮টা ৩০ মিনিটে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহত আরও অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। সংবাদ সংস্থা এএনআই বলছে, নিওলি-সামশের সড়ক হয়ে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। সে সময় ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ