আন্তর্জাতিক

ফাইজারের আরও ৩৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

 ফাইল ছবি
ফাইল ছবি

করোনা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতা দিবসে বাংলাদেশকে আরও ৩৮ লাখের বেশি ফাইজারের টিকা অনুদান দিয়েছে । এ নিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির টিকার পরিমাণ দাঁড়াল ৭ কোটি ২২ লাখেরও বেশি।

সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল।

এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ