আন্তর্জাতিক

আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান বরিস জনসনের

বরিস জনসন
বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে পদত্যাগ করছেন একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তারা। এতে পদত্যাগের চাপ বাড়লেও আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বরিস।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ খবর জানিয়েছে, বুধবার (৬ জুলাই) বিরোধী দল লেবার পার্টির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন বরিস জনসন।

ব্রিটিশ এমপিদের একটি কমিটিকে জনসন বলেন, ‘আমি মনে করি না দেশের কেউ চায় না রাজনীতিকরা এখন একটি নির্বাচনে জড়িয়ে পড়ুন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের উচিত ভোটারদের সেবাদানে মনোযোগী হওয়া। তাদের প্রয়োজনীয় ইস্যুগুলো সমাধান করা।’

ব্রিটিশ সরকারে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। ৩০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী মন্ত্রী ও জুনিয়র মন্ত্রীরা বলছেন জনসন শাসন করার উপযুক্ত নন। কিন্তু জনসন বলেছেন, পার্লামেন্টে সাপ্তাহিক প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি লড়াই চালিয়ে যাবেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ