আন্তর্জাতিক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

শিনজো আবে
শিনজো আবে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিতে আহত হয়েছেন। দেশটির নারা শহরে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে শুক্রবার (৮ জুলাই) বিবিসির খবরে জানানো হয়েছে, বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে শিনজো আবেকে গুলি করা হয়। এরপর তার রক্তপাত শুরু হয়।

হামলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছে।

জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান)ব্যবহার নিষিদ্ধ।

এ ঘটনায় ৪২ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

খবরে বলা হয়েছে, বক্তৃতার প্রায় মাঝামাঝি সময়ে আবেকে পেছন থেকে গুলি করা হয়, তিনি পড়ে যান আর রক্তপাত হতে থাকে।

টোকিওর সাবেক গভর্নর ইয়োইচি মাসুজোয়ে এক টুইটে বলেছেন, অ্যাবে ‘কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট’ অবস্থায় আছেন। ’

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জাপানে কার্ডিওপ্লুমোনারি অ্যারেস্ট টার্মটি প্রায়ই মৃত্যুর বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করার আগে প্রাথমিক প্রতিবেদনগুলোতে ব্যবহার করা হয়।

নারা জাপানের ওসাকা শহরের পাশেই পূর্বদিকে অবস্থিত।

শিনজো আবে ২০০৬ থেকে ২০০৭ এবং ২০১২ থেকে ২০২০ পর্যন্ত দুই পর্বে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ