আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত অমর্ত্য সেন

 ফাইল ছবি
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে আছেন তিনি। সেখানেই চলছে চিকিৎসা।

শনিবার ( ৯ জুলাই) ভারতের গণমাধ্যম আনন্দবাজারসহ কয়েকটি গণমাধ্যমে খবরে এ কথা বলা হয়েছে।

১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন ৮৯ বছর বয়সী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ লকডাউনের কারণে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তাঁর। প্রায় দুই বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি।

শনিবার ( ৯ জুলাই) শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আবার রোববার (১০ জুলাই) লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সবই সাময়িক বাতিল করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ