আন্তর্জাতিক

শিনজো আবের শেষকৃত্য মঙ্গলবার

 জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে

হত্যাকাণ্ডের শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ তার টোকিওর বাড়িতে আনা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দেশটির নারা শহরে একটি রাজনৈতিক প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মোটর শোভাযাত্রার মাধ্যমে আবের মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়।

এদিকে আবের হত্যাকাণ্ডের ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আবেকে গুলি করার কথা স্বীকার করে নিয়েছেন।

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শনিবার (০৯ জুলাই) বিকেলে আবের বাড়িতে যাওয়ার কথা। মঙ্গলবার (১২ জুলাই) আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ। জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৬ সালেও জাপানের প্রধানমন্ত্রী হন শিনজো আবে। তবে অসুস্থতার জন্য ২০০৭ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ